শীতার্ত মানুষের পাশে দাঁড়াই—আপনার সামান্য সহযোগিতায় উষ্ণ হোক ৩০টি অসহায় মানুষের জীবন। ❤️

Reviewed & approvedStarted Nov 18, 2026Campaign ID #59

শীতের তীব্রতা সবার জন্য সমান হলেও, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এই শীত অনেক বেশি কষ্টের। অনেকেরই নেই পর্যাপ্ত গরম কাপড়, নেই শীত নিবারণের সামর্থ্য। একটি কম্বলই হয়তো কারও রাতের কষ্ট কমাতে পারে, দিতে পারে একটু স্বস্তি ও নিরাপদে ঘুমানোর সুযোগ। এই মানবিক দায়বদ্ধতা থেকে ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগ নিয়েছে পশ্চিম ঢেমশা, ইছামতি, আলীনগর এলাকার ৩০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের।

এই উদ্যোগ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার সামান্য অনুদানও একজন শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, মানবতার টানে এগিয়ে আসি। আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করি।

আপনার একটি কম্বল, কারও শীতের রাত হতে পারে একটু উষ্ণ।

আসুন, এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনাদের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় ৩০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে চাই, ইনশাআল্লাহ।

📍 স্থান: পশ্চিম ঢেমশা, ইছামতি, আলীনগর
👥 উদ্যোগ: ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ
🎯 লক্ষ্য: ৩০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আপনাদের সহযোগিতা ও দোয়া কামনায়।

Sharing helps more than you think

Each share can bring a new donor. Post it on Facebook or your WhatsApp status, or send it to a friend.

Keep helping

More campaigns you can support

View All Campaigns
Treatment (চিকিৎসা)

মৃত্যুর সাথে লড়ছে নোমান, আপনার সহযোগিতা বাঁচাতে পারে তার জীবন!!

১২ বছরের প্রবাসজীবন, পরিবারের স্বপ্ন পূরণের লড়াই—কিন্তু ক্যান্সার এক মুহূর্তেই সবকিছু থমকে দিল! দীর্ঘ ১২ বছর প্রবাসে কাটিয়েছেন এই ভাইটি। দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করেছেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, প্রিয়জনদের একটু ভালো রাখার জন্য, আর একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মাত্র দেড় মাসের ব্যবধানে তাঁর জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। হঠাৎ জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে টিউমার। মুহূর্তেই যেন তাঁর সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়।

৳6,930

1%
Goal ৳1,000,00038
Donate