জাল টাকার শিকার থেকে ওমরাহযাত্রী,এবার সেই রইস উদ্দিন চাচার স্বপ্ন মসজিদ সাজানো!

Supporters Icon

61 Supporters

25%

BDT147485.00

raised of BDT 600000.00 goal

Campaign thumbnail

আলহামদুলিল্লাহ! নাটোরের সিংড়ার সেই কৃষক রইস উদ্দিন চাচা, যিনি একসময় জাল টাকার হাতে প্রতারিত হয়ে কাঁদতে কাঁদতে দেশবাসীর হৃদয় ছুঁয়েছিলেন; আজ তিনি ওমরাহ হজ্ব সম্পন্ন করে নতুন আশায় ঘরে ফিরেছেন।
দেশে ফিরে এবার তার স্বপ্ন, নিজের এলাকার মসজিদটিকে টাইলস দিয়ে সাজানো, যেন গ্রামের মানুষ আরও সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারে।

এই টাইলসের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।
প্রথম ধাপে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এখন দরকার আমাদের সবার সম্মিলিত সহযোগিতা।
একটি মসজিদ আল্লাহর ঘর। এই ঘরকে সুন্দর করার কাজে অংশগ্রহণ মানে শুধু একটি ইট বা টাইলস দান নয়—বরং একটি দোয়া, একটি সওয়াব, একটি চিরস্থায়ী বিনিয়োগ।
আসুন, আমরা সবাই মিলে রইস উদ্দিন চাচার এই স্বপ্ন পূরণ করি।
কারণ— মানবতার সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন আমরা অন্যের স্বপ্নে আলো জ্বালাই।.

Gallery

Recent Campaigns