প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!
0 সমর্থক
0%
BDT0
উত্তোলিত BDT 1900000.00 লক্ষ্য
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।
রোগীর স্বজনদের কষ্ট কমাতে হাসপাতালে প্রতিটি ফ্লোরে পানি সরবরাহের লাইন স্থাপন করা হয়েছে, যাতে তাদের নিচে নেমে পানি আনতে না হয়। এই আধুনিক প্ল্যান্ট প্রতি ঘণ্টায় ২,০০০ লিটার পানি রিফাইন ও সরবরাহ করতে সক্ষম। এর জন্য স্টিল ফ্রেমের স্ট্রাকচার, রক্ষণাবেক্ষণ এবং একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীর বেতনসহ বছরে প্রায় ১৯ লাখ টাকা ব্যয় হয়।
ফাউন্ডেশনের লক্ষ্য, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে এমন সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা, যাতে প্রত্যেক মানুষ সহজেই বিশুদ্ধ পানির সুবিধা পান। এই লক্ষ্য পূরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ASH Foundation।
যে কেউ চাইলে এই মহৎ কাজে দান করতে পারেন, যাতে আরও অনেক সরকারি হাসপাতাল ও অসংখ্য মানুষের কাছে বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়।.