দুইটি কিডনী নষ্ট হওয়া শামসুল হকের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

Supporters Icon

4 Supporters

0%

BDT350.00

raised of BDT 1000000.00 goal

Campaign thumbnail

শামছুল হক — দুই কন্যা সন্তানের জনক, সাবেক প্রবাসী একজন সৎ ও সংগ্রামী মানুষ। দীর্ঘ দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে এখন তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। তার নিয়মিত চিকিৎসা খরচ চালানোর মতো আর কোনো সহায় সম্বল অবশিষ্ট নেই।
তার বৃদ্ধ বাবা একজন অন্ধ মানুষ, তার মা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। পারিবারিক এহেন পরিস্থিতিতে তিনি নিজেও এখন মারাত্বক কিডনী রোগে আক্রান্ত।

ডাক্তাররা জানিয়েছেন — তার দুটি কিডনিই পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। বাঁচার একমাত্র উপায়: জরুরি কিডনি প্রতিস্থাপন ।

তার জীবন রক্ষায় এগিয়ে এসেছেন তার স্ত্রী — যা ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তার স্বামী শামসুল হককে । কিন্তু কিনডী প্রতিস্থাপন(Kidney Transplant) খরচ জোগানো তাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রায় ১০+ লাখ টাকার প্রয়োজন।

একটি জীবন বাঁচাতে আমরা আপনার হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছি।
আপনার ছোট একটি সহানুভূতির হাত বাড়িয়ে দিলে,
দুই মেয়ের বাবাকে বাঁচানো সম্ভব। একটি পরিবারের অন্ধকারে আলো ফেরানো সম্ভব।

আসুন, মানবতার এই যুদ্ধে শামসুল হক ভাইয়ের পাশে দাঁড়াই।.

Gallery

Recent Campaigns