Ongoing Campaigns
ভ্যান ও প্রয়োজনীয় মালামাল উপহার
আজ আমাদের ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর অংশ হিসেবে এক দরিদ্র পরিশ্রমী মানুষকে একটি ভ্যান ও প্রয়োজনীয় মালামাল উপহার দেওয়া হয়েছে, যাতে তিনি নিজেই নিজের জীবনের হাল ধরতে পারেন। এই ছোট্ট উদ্যোগের আয় দিয়েই এখন তাঁর সংসার চলবে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
0 Supporters
100%
BDT 28,891
raised of BDT 25,000.00 goal
হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রয়োজন
হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রয়োজন
0 Supporters
100%
BDT 14,356
raised of BDT 10,000.00 goal
✓ Completed
আমিন জুটমিল চক্ষু ক্যাম্প
দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
0 Supporters
100%
BDT 287,000
raised of BDT 287,000.00 goal
✓ Completed
সিলেট চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
শীতের উষ্ণতায় চা শ্রমিকদের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন!
0 Supporters
100%
BDT 16,449,728
raised of BDT 16,449,728.00 goal
✓ Completed
শেরপুর কৃষক স্বাবলম্বী প্রজেক্ট
"বন্যার পর নতুন স্বপ্নের বীজ"
0 Supporters
100%
BDT 240,000
raised of BDT 240,000.00 goal
পরশুরাম চক্ষু ক্যাম্প
ফেনির পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুলে Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় ও সেন্ড এ লিটল হোপ, ইউকের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩০০ এর বেশি বৃদ্ধ মা-বাবা এখানে উপস্থিত হয়ে পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা। এছাড়া ক্যাম্প থেকে নির্বাচিত ৩১ জন বয়োবৃদ্ধ মা-বাবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর দারুণ সুযোগ! নির্বাচিত রোগীদেরকে আগামি ২৫ তারিখ ও নভেম্বর মাসের ১ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সকাল ১০টায় পরশুরাম পাইলট হাইস্কুল থেকে ফেনি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষ করে পরদিন আবারো পরশুরামে পৌঁছিয়ে দেওয়া হব, ইনশাআল্লাহ! সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। আসুন আলো ফিরিয়ে দিই।
0 Supporters
100%
BDT 230,000
raised of BDT 230,000.00 goal
✓ Completed
বন্যার্ত মানুষের জন্য তোষক, বালিশসামগ্রী বিতরণ
বন্যার্ত মানুষের জন্য লক্ষীপুর, নোয়াখালী, ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীসহ বিবিধ স্থানের প্রায় ২ হাজার মানুষের জন্য Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় বিতরণ করা হয় প্রয়োজনীয় বিছানা সামগ্রী। সরেজমিনে যাচাই-বাছাই করে পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য যাতে রয়েছে মানসম্মত তোষক, মাদুর, বালিশ, বেডশীট, গামছা ইত্যাদির বিশেষ প্যাকেজ।
1 Supporters
100%
BDT 322,489
raised of BDT 300,000.00 goal
✓ Completed
বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ কর্মসূচী উদ্ধোধন
বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন। ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচিত পরিবারসমূহের মাঝে এ সময় সরকারের ধর্ম উপদেষ্টা মহোদয় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin ঘরের চাল ও বেড়ার টিন, চৌকি, ডেকচি-পাতিল সেট, বালতি, মগ ইত্যাদি তুলে দেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড.ইসমাইল হোসাইন, লক্ষীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য স্বেচ্ছাসেবী ব্যক্তিগণ।
0 Supporters
100%
BDT 11,799,200
raised of BDT 10,976,000.00 goal
✓ Completed
চব্বিশের বন্যায় ত্রাণ বিতরণ
শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
0 Supporters
100%
BDT 6,450,000
raised of BDT 6,450,000.00 goal