আমিন জুট্মিল চক্ষু ক্যাম্প ২০২৫
আমিন জুট্মিল চক্ষু ক্যাম্প ২০২৫
Short Description
দিনব্যাপী মানবিক ও সেবামূলক এক মহতী উদ্যোগের অংশ হিসেবে আমিন জুট মিল এলাকায় একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোডের আমিন জুট মিলের উত্তর গেট সংলগ্ন SARM স্ট্রাইকার জোনে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় ও আশপাশের এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই আয়োজনে মোট ২৫৯ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবার মধ্যে ছিল চোখের সম্পূর্ণ পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান। পাশাপাশি, জটিল রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি (ক্যাটারাক্ট) অপারেশন এবং পাঁচজন রোগীর নেত্রনালী অপারেশনের সুযোগ নিশ্চিত করা হয়।
Long Description
এদের মধ্যে ৪০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে, যা তাদের জীবনে নতুন করে আলো ফিরে পাওয়ার এক বড় সুযোগ তৈরি করেছে। এই ক্যাম্প সম্পর্কে আয়োজক Alhaj Shamsul Hoque Foundation–এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ এখনো চোখের নানা সমস্যায় ভুগছেন, কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতাকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, এই ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষা, ছানি রোগী নির্বাচন, কম্পিউটারভিত্তিক ভিশন কারেকশন এবং পূর্ণাঙ্গ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাঁচজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এই মানবিক উদ্যোগের অর্থায়নে ছিল আলহাজ্ব মুহাম্মদ শফি এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রশিদ আহমদ বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই এই আয়োজন করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষকে সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এই আয়োজন শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং অসহায় মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার এক মানবিক প্রয়াস—যা সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পূর্বের অবস্থা
বর্তমান সময়ের চিত্র