
ছোট্ট শিশুটি বোনম্যারো ক্যানসারে আক্রান্ত | প্রয়োজন ২০ লক্ষ টাকা
মাত্র ১ বছর ৮ মাস বয়সী শিশুটি Bone Marrow Cancer-এ আক্রান্ত।
পরিচালনায় Al Musaidah Foundation৳0 সংগৃহীত
লক্ষ্য ৳50,000
শুরু ২৭ নভে, ২০২৬ক্যাম্পেইন আইডি #71
ছোট্ট আয়েশা মনির মুখে হাসি ফোটাতে প্রয়োজন মাত্র ৫০,০০০ টাকা! একটি শিশুর কাছে পৃথিবী মানেই হাসি, খেলা আর সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন।
কিন্তু ছোট্ট আয়েশা মনির জীবনে আজ সেই স্বাভাবিক আনন্দটুকুও যেন হারিয়ে যেতে বসেছে।
চট্টগ্রামের রাউজানের ছোট্ট শিশু আয়েশা মনি গলায় খাদ্যনালীর মাংস বৃদ্ধির কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তার সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন গলায় খাদ্যনালীর অপারেশন। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০,০০০ টাকা।
কিন্তু আয়েশার বাবা একজন দিনমজুর। প্রতিদিনের উপার্জনে যেখানে পরিবারের নিত্যপ্রয়োজন মেটানোই কঠিন, সেখানে সন্তানের অপারেশনের এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আমরা কি পারি না, সবাই মিলে ছোট্ট আয়েশার পাশে দাঁড়াতে?
আপনার সামর্থ্য অনুযায়ী ১০, ৫০, ১০০ কিংবা ৫০০ টাকা—যেকোনো পরিমাণ অনুদান হতে পারে আয়েশার সুস্থতার পথে এক একটি আশার আলো।
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। আমাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আবারও প্রাণখোলা হাসিতে ভরে উঠবে ছোট্ট আয়েশা মনির মুখ।
আপনার সামান্য সহযোগিতাই পারে একটি শিশুর জীবনে ফিরিয়ে দিতে সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন।
আয়েশার পাশে দাঁড়ান। মানবতার জয় হোক।

Al Musaidah Foundationবিশ্বস্ত প্রতিষ্ঠান
এই ক্যাম্পেইন পরিচালনা ও এর টাকার দায়িত্ব এই সংগঠনের
প্রতিটি শেয়ার নতুন একজন দাতা আনতে পারে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করুন, কিংবা বন্ধুকে পাঠান।
১ জন এটি শেয়ার করেছেন