সিলেট চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

Relief (ত্রাণ)সম্পন্নশুরু ২৪ জুন, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100024
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

শীতের উষ্ণতায় চা শ্রমিকদের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন!

এই ক্যাম্পেইন সম্পর্কে

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। এই মহতী উদ্যোগে ৩৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ফেনী এবং জাফলং চা বাগানের শ্রমিকদের মধ্যে। জাফলং চা বাগানের এই শ্রমিকরা প্রতিদিন মাত্র ১৭০ টাকা মজুরি পান, যা বর্তমান বাজারের মূল্যমানের সঙ্গে তুলনা করলে অত্যন্ত অমানবিক। এই দুরবস্থার কথা বিবেচনা করে তাদের দিয়েই আমাদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। এই মহতী কার্যক্রমে আমাদের সঙ্গে ছিলেন Send A Little Hope UK এর সিইও মুজাহিদুল ইসলাম রিয়াজ ভাই।তার উপস্থিতি এবং সহায়তায় আমাদের কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের আরও অসহায় মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের মুখে হাসি ফোটান। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক ও সহমর্মিতার সমাজ গড়ে তুলতে পারবো।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন

আপনার সামান্য সহযোগিতা হয়ে উঠতে পারে একজন অসহায় মায়ের স্বাবলম্বী হওয়ার প্রথম পদক্ষেপ..

স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে নতুন করে বাঁচার লড়াই একসময় ছোট্ট একটি সংসার ঘিরে ছিল তাঁর হাজারো স্বপ্ন। স্বামী-সন্তানদের নিয়ে সুখে-শান্তিতে কাটবে জীবন—এটাই ছিল তাঁর প্রত্যাশা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। স্বামীকে হারিয়ে তিনি হয়ে পড়েন অসহায়। সেই থেকে রাঙামাটিতে সন্তানদের নিয়ে শুরু হয় তাঁর একাকী জীবনসংগ্রাম। প্রিয় মানুষটিকে হারানোর বেদনা বুকে চেপে প্রতিদিন তাঁকে লড়তে হয় জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো নীরবে সহ্য করেন তিনি। কখনো আত্মীয়স্বজনের সাহায্যে, কখনো পরিচিত মানুষের সহযোগিতায় কোনোভাবে চলে তাঁর সংসার। কিন্তু অন্যের সাহায্যের ওপর নির্ভর করে আর কত দিন? সন্তানদের ভবিষ্যৎ, তাদের পড়ালেখার খরচ এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত তাঁকে দুশ্চিন্তায় দিন কাটাতে হয়।

লক্ষ্য ৳300,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

৳500

<1%
লক্ষ্য ৳120,0001
দান করুন