Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২১ ডিসে, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100011
যাচাই ও অনুমোদিত
প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে
প্রতিটি টাকার হিসাব
প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়
নিরাপদ পেমেন্ট
SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন
আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে (ওয়ার্ড#৭৭) ভর্তি, হার্টের অপারেশনের জন্য ১,০০,০০০ টাকা প্রয়োজন। সংসারে আয়ের কেউ নেই, দুই ছেলে ও এক মেয়ে লেখাপড়ারত। খরচ বহনে পুরোপুরি অক্ষম।
আপনারা সাহায্যের হাত বাড়ালে বাঁচার সুযোগ পাব। সহযোগিতার জন্য চিরকৃতজ্ঞ থাকব।
এই ক্যাম্পেইন সম্পর্কে
মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা: মোঃ নাজের, মাতা: হোসনে আরা বেগম, ঠিকানা: শরফত আলী কন্ট্রাক্টরের বাড়ি, শমসের পাড়া, ডাকঘর: চান্দগাঁও, চান্দগাঁও, চট্টগ্রাম।
আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে বয়স ১৭ বছর, ছোট ছেলে বয়স ১৫ বছর, মেয়ের বয়স ৯ বছর, তারা সবাই লেখাপড়ার মধ্যে আছে। আমি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা কম্পেলেক্স চাকুরী করেছিলাম। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি। সংসারে হাল ধরার মত কেও নাই। বর্তমানে আমি হার্ড এর রুগে ভুকতেছি। এই আমি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের কার্ডিয়াক সার্জারী বিভাগ (ওয়ার্ড#৭৭) ভর্তি মৃত্যুর ঝুঁকি নিয়ে আছি। আমার অপারেশনের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রয়োজন। আমার কাছে কাছে কোন টাকা পয়সা না বিধায় একদিকে সংসারের অভাব আর একদিকে আমার অপারেশনের টাকার প্রয়োজন। যদিও পারেন আমার অপারেশনের জন্য সাহায্য এবং আর্থিকভাবে সহযোগিতা করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব
একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন
চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।
৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি
নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম।
মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।