ক্যান্সারে আক্রান্ত আশিকুর রহমান বেলালের জন্য জরুরী সহায়তা প্রয়োজন — চলুন, তার পাশে দাঁড়াই

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২৬ মে, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100017
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

আশিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কেমোথেরাপি, অস্ত্রোপচার, ও অন্যান্য চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকার একটি বাজেট নির্ধারিত হয়েছে। কিন্তু এই বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করা আশিকের পরিবারের পক্ষে একা সম্ভব নয়।

এই ক্যাম্পেইন সম্পর্কে

জীবনের সব হাসিমাখা মুহূর্ত এক নিমিষেই থমকে যেতে পারে, যখন কেউ মরণব্যাধি ক্যান্সারের মুখোমুখি হয়। তেমনি একটি কঠিন সময় পার করছেন প্রিয় সমাজসেবী আশিকুর রহমান বেলাল। এক নিরব যোদ্ধার গল্প আশিক শুধু একজন সাধারণ তরুণ নন। তিনি ছিলেন এক প্রেরণার নাম, বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া অঞ্চলে। তাঁর মানবিক উদ্যোগ, সামাজিক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিষ্ঠা তাঁকে আলাদা করে চিনিয়েছে। খুব অল্প বয়সেই তাঁর বাবাকে ক্যান্সারে হারান। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরার দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। জীবিকার টানে তিনি প্রবাসে পাড়ি জমান, আর সেখান থেকেই শুরু হয় তাঁর কঠিন সংগ্রাম। তিনি চুপচাপ নিজের দায়িত্ব পালন করে গেছেন—পরিবারকে আগলে রাখা, প্রিয়জনদের মুখে হাসি ফোটানো। কেউ বুঝতেও পারেনি, সেই হাসিমুখের আড়ালে তিনি নিজেও এক ভয়ংকর যুদ্ধের মুখোমুখি হচ্ছেন। হ্যাঁ, আশিক নিজেই এখন ক্যান্সারে আক্রান্ত। পরিস্থিতির ভয়াবহতা সম্প্রতি আশিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কেমোথেরাপি, অস্ত্রোপচার, ও অন্যান্য চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকার একটি বাজেট নির্ধারিত হয়েছে। কিন্তু এই বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করা আশিকের পরিবারের পক্ষে একা সম্ভব নয়। তাঁর আত্মসম্মানবোধ তাঁকে বারবার থামিয়ে দিয়েছে কারো কাছে সাহায্য চাইতে। অবশেষে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পরিচালিত helpNhelper বিষয়টি সামনে নিয়ে আসে। আমরা কী করতে পারি? এই মুহূর্তে আশিকের পাশে দাঁড়ানো মানে শুধু একজন রোগীকে সাহায্য করা নয়—এটি হলো একজন সমাজসেবীর প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব পালন করা, একজন মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে হাত বাড়ানো। ক্যান্সারে আক্রান্ত আশিকুর রহমান বেলালের চিকিৎসা সহায়তায় আমরা একটি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আমরা চাই, সমাজের সকল শ্রেণিপেশার মানুষ, প্রবাসী ভাইবোন, বন্ধু, সহকর্মী—যার যতটুকু সামর্থ্য, তা নিয়ে এগিয়ে আসুন।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন