একজন সম্মানিত আলেমের জীবন বাঁচাতে পাশে দাঁড়ান — Multiple Myeloma (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত
Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ১৩ মে, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100016
যাচাই ও অনুমোদিত
প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে
প্রতিটি টাকার হিসাব
প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়
নিরাপদ পেমেন্ট
SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন
বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসার শুরুতে যেসব গুণী আলেমদের হাতে শিক্ষা কার্যক্রমের বীজ রোপিত হয়েছিল, মাওলানা মোহাম্মদ সৈয়দ নূর হুজুর তাদের অন্যতম। বর্তমানে তিনি দুরারোগ্য ব্লাড ক্যান্সার Multiple Myeloma রোগে আক্রান্ত। তাঁর হিমোগ্লোবিন মাত্র ৫, এবং কিডনি ঝুঁকিতে রয়েছে।দ্রুত চিকিৎসা শুরু না হলে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়বে। পরিবার সবকিছু দিয়ে চেষ্টা করছেন, কিন্তু ব্যয় এখন সীমার বাইরে। আসুন, আমরা শুভাকাঙ্ক্ষীরা ও তাঁর ছাত্ররা একসাথে হয়ে শ্রদ্ধেয় হুজুরের পাশে দাঁড়াই।
এই ক্যাম্পেইন সম্পর্কে
মাওলানা মোহাম্মদ সৈয়দ নূর হুজুর আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি তাঁর শরীরে ধরা পড়েছে একটি ভয়ংকর ও জটিল রোগ — Multiple Myeloma, যা এক ধরনের ব্লাড ক্যান্সার।
এই রোগের ফলে অস্থিমজ্জায় “প্লাজমা সেল” অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা রক্ত উৎপাদনে মারাত্মক বাধা সৃষ্টি করছে হুজুরের হিমোগ্লোবিন মাত্র ৫, যা জীবন ঝুঁকিপূর্ণ।এই রোগের ফলে সরাসরি কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে উনার ক্রিয়েটিনিন বেড়ে ৩-এর কাছাকাছি।
সময়মতো চিকিৎসা না পেলে হতে পারে Multi-Organ Dysfunction. অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে পড়বে।
বর্তমানে হুজুর ভর্তি আছেন আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালে। তাঁর পরিবার নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ক্যান্সারের কেমোথেরাপি, রক্ত পরিশোধন, ডায়াগনস্টিক পরীক্ষা, ঔষধ ইত্যাদির খরচ প্রতিনিয়ত বেড়েই চলেছে।
আমরা এই ফান্ড সংগ্রহ করছি—
কেমোথেরাপি ও ওষুধের খরচ,নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন,কিডনি সংক্রান্ত চিকিৎসা,ডায়াগনস্টিক টেস্ট ও জরুরি চিকিৎসা ব্যয় এ।
আপনার একদিনের খরচ — হতে পারে একজন আলেমের জীবনের আলোকছটা।
একজন হক্কানী আলেমের জীবন বাঁচাতে সহায়তা করাটা শুধু সাহায্য নয়, বরং এটি হতে পারে আপনার আখিরাতের জন্য একটি সদকায়ে জারিয়া।
🔗 অনুরোধ:
আপনি দান করতে না পারলেও, দয়া করে দোয়া করুন এবং এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন।
একজন আলেমের জীবন আমাদের একসাথে বদলে দিতে পারে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন
চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।
৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি
নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম।
মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।