আমিন জুটমিল চক্ষু ক্যাম্প

Treatment (চিকিৎসা)সম্পন্নশুরু ২৫ জুন, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100025
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পেইন সম্পর্কে

রোডের আমিন জুট মিলের উত্তর গেইটের SARM স্ট্রাইকার জোনে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পূর্ণ ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আজ এই ক্যাম্পে ২৫৯ জন রোগী সেবা পেয়েছেন। যার মধ্যে ৪০ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও পাঁচজন নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন। এ অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। পূর্বের ধারাবাহিকতায় আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। তিনি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা, কম্পিউটারের মাধ্যমে ভিশন কারেকশন করা এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়েছে। আজকের ক্যাম্পের অর্থায়নে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শফি এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন। আলহাজ্ব মুহাম্মদ শফি ও ফ্যামিলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রশিদ আহমদ বলেন, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকে আমাদের আজকের আয়োজন। গ্রামের মানুষকে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ!
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন