ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পা হারানো রাকিব এখনো হাটার স্বপ্ন দেখছে!

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২১ জুল, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100030
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

রাকিব—মাত্র ১৫ বছর বয়স। এই কিশোর বয়সেই সে হয়ে উঠেছিল পরিবারের একমাত্র ভরসা। চট্টগ্রামের এক গরীব পরিবারের সন্তান রাকিব, যার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, মা একজন গৃহিণী। জীবন-সংগ্রামের ক্লান্ত পথে হাঁটতে হাঁটতেই রাকিব রিকশাভ্যানে মালপত্র বহনের কাজ করতো। পড়ালেখার ইচ্ছা থাকলেও সংসারের হাল ধরাই ছিল তার বড় দায়িত্ব।

এই ক্যাম্পেইন সম্পর্কে

কিন্তু ২০ জুন ২০২৫ তারিখে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। কাভার্ড ভ্যানের ব্র্যাক ফেইল করে ঘটে যায় মর্মান্তিক এক্সিডেন্ট। প্রায় চার ঘণ্টা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পর রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনায় রাকিবের একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের ভাষায়, পা কেটে ফেলার সিদ্ধান্ত নিতে হতে পারে—না হলে দীর্ঘমেয়াদী জটিল চিকিৎসা ও একাধিক অপারেশনের মাধ্যমে চেষ্টা করতে হবে পা রক্ষা করার। তার পরিবার ইতোমধ্যে ৫ লাখ টাকারও বেশি খরচ করেছে। তবে পায়ের স্বাভাবিক অবস্থায় ফেরাতে আরও প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। এই মুহূর্তে রাকিব এবং তার পরিবার নিঃস্ব। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই মিলে যেটুকু সম্ভব করেছে, করেছে। এখন সময় আমাদের, আপনার, সমাজের—মানবতার পাশে দাঁড়ানোর। এই এক পা মানে রাকিবের স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার বাঁচার আশার প্রতীক। একটি পা বাঁচিয়ে আমরা একটি জীবন রক্ষা করতে পারি। একটি পরিবারকে আবার আশার আলো দেখাতে পারি। আপনি যদি রাকিবের পাশে দাঁড়াতে চান— অর্থিক সহায়তা, চিকিৎসা-পরামর্শ, কিংবা শুধু একটি শেয়ার—আপনার ছোট্ট সহযোগিতাও রাকিবের জন্য হতে পারে নতুন জীবনের চাবিকাঠি। রাকিবের জন্য, একটি পা নয়, একটি ভবিষ্যৎ বাঁচান।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন