দুইটি কিডনীই নষ্ট হয়ে যাওয়া অসহায় শামসুল হক বাঁচতে চায়

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২৩ আগ, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100035
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

শামছুল হক — দুই কন্যা সন্তানের জনক, সাবেক প্রবাসী একজন সৎ ও সংগ্রামী মানুষ। দীর্ঘ দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে এখন তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। তার নিয়মিত চিকিৎসা খরচ চালানোর মতো আর কোনো সহায় সম্বল অবশিষ্ট নেই। তার বৃদ্ধ বাবা একজন অন্ধ মানুষ, তার মা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। পারিবারিক এহেন পরিস্থিতিতে তিনি নিজেও এখন মারাত্বক কিডনী রোগে আক্রান্ত।

এই ক্যাম্পেইন সম্পর্কে

ডাক্তাররা জানিয়েছেন — তার দুটি কিডনিই পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। বাঁচার একমাত্র উপায়: জরুরি কিডনি প্রতিস্থাপন । তার জীবন রক্ষায় এগিয়ে এসেছেন তার স্ত্রী — যা ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তার স্বামী শামসুল হককে । কিন্তু কিনডী প্রতিস্থাপন(Kidney Transplant) খরচ জোগানো তাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রায় ১০+ লাখ টাকার প্রয়োজন। একটি জীবন বাঁচাতে আমরা আপনার হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছি। আপনার ছোট একটি সহানুভূতির হাত বাড়িয়ে দিলে, দুই মেয়ের বাবাকে বাঁচানো সম্ভব। একটি পরিবারের অন্ধকারে আলো ফেরানো সম্ভব। আসুন, মানবতার এই যুদ্ধে শামসুল হক ভাইয়ের পাশে দাঁড়াই।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

৳500

<1%
লক্ষ্য ৳120,0001
দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

৳500

<1%
লক্ষ্য ৳1,000,0001
দান করুন