ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর লড়াই — আপনার সামান্য সহায়তাই হতে পারে নতুন আশার আলো

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ১৩ জুল, ২০২৬ক্যাম্পেইন আইডি CT-100040
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • সরেজমিন যাচাই চলছে

    1 জন স্বেচ্ছাসেবক নিযুক্ত

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

৪৭ বছর বয়সী মিনি আক্তার বর্তমানে ডিম্বাশয়ের ক্যান্সার (High Grade Serous Carcinoma of Ovary) -এ আক্রান্ত। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বায়োপসি পরীক্ষায় ক্যান্সার নিশ্চিত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে, তবে সুস্থতার এই দীর্ঘ লড়াই এখনো অনেক বাকি। সামনে রয়েছে আরও কয়েকটি কেমোথেরাপি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যয়বহুল ওষুধের ব্যবস্থা।

এই ক্যাম্পেইন সম্পর্কে

পরিবারটি ইতোমধ্যেই চিকিৎসার পেছনে তাদের সঞ্চয় ও সামর্থ্যের প্রায় সবটুকুই ব্যয় করেছে। বর্তমানে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হলে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ এই অসহায় পরিবারটি আপনাদের মানবিক সহায়তার প্রত্যাশায় রয়েছে। আপনার সামান্য অনুদানও একটি জীবন বাঁচানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি আর্থিকভাবে সহায়তা করতে না পারেন, অনুগ্রহ করে এই আবেদনটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হয়তো এমন কারও কাছে পৌঁছে যাবে, যিনি একটি জীবন বাঁচানোর কারণ হতে পারেন।

ডকুমেন্টস

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

৳500

<1%
লক্ষ্য ৳120,0001
দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

৳500

<1%
লক্ষ্য ৳1,000,0001
দান করুন