‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ৭ সেপ, ২০২৬ক্যাম্পেইন আইডি CT-100046
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • ডকুমেন্টস

    1 টি নিচে সংযুক্ত

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে

অর্থের অভাবে এখন তাঁর চিকিৎসা থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাবুন তো—একজন মা জীবন বাঁচানোর জন্য লড়ছেন, আর তাঁর সন্তান ও পরিবার অসহায়ভাবে দেখছে, কারণ চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য আর তাদের নেই। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তিনি আরও কিছু গুরুতর জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাঁর প্রয়োজন নিয়মিত ও চলমান চিকিৎসা। তাঁর পরিবারের কাছে এখন আর একা এই লড়াই চালিয়ে যাওয়ার মতো কোনো অবলম্বন নেই। তবুও তাঁরা হাল ছাড়তে চান না। তাঁদের একটাই আশা—কোনো সহৃদয় মানুষ এগিয়ে আসবেন, পাশে দাঁড়াবেন এবং এই মাকে আরও একবার বাঁচার সুযোগ করে দিতে সাহায্য করবেন। একজন মায়ের জীবন অর্থের অভাবে থেমে যাক—এটা আমরা কেউই চাই না। আপনার সামান্য সহযোগিতা হয়তো এই মায়ের জন্য হয়ে উঠতে পারে বেঁচে থাকার একটি আশার আলো। আসুন আমরা ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাড়ায়........

ডকুমেন্টস

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

“একজন মায়ের বাঁচার আকুতি”

আমার মা Portal Hypertension (পোর্টাল হাইপারটেনশন)-এর মতো গুরুতর রোগের সঙ্গে লড়াই করছেন। তাঁর নিয়মিত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা প্রয়োজন, কিন্তু প্রতিদিনই তাঁর স্বাস্থ্য নিয়ে আমরা গভীর দুশ্চিন্তায় থাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসার ক্রমবর্ধমান খরচ বহন করতে পারছি না। মায়ের জীবন বাঁচাতে এবং তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে আমাদের আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

লক্ষ্য ৳350,000

প্রথম দাতা হোন

দান করুন