বহুল কাঙ্কিত স্বপ্নের মসজিদ বাস্তবায়নে এগিয়ে আসুন

Social Serviceযাচাই ও অনুমোদিতশুরু ১৯ সেপ, ২০২৬ক্যাম্পেইন আইডি CT-100048
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • সরেজমিন যাচাই চলছে

    1 জন স্বেচ্ছাসেবক নিযুক্ত

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

আপনার ক্ষুদ্র সহযোগীতায় হতে পারে একটি স্বপ্নের মসজিদ নির্মানের পাথেয়..... পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া, দক্ষিণ হরিদেবপুর—একটি প্রত্যন্ত এলাকা। প্রতিদিন ভোর হলে আজানের শব্দে ঘুম ভাঙে মানুষের। কিন্তু যে মসজিদে তারা নামাজ পড়েন, সেই টিনশেড মসজিদটি আজ জীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে, ভবিষ্যতে এটি ব্যবহার করা কতটা নিরাপদ—সেটিও উদ্বেগের বিষয়।

এই ক্যাম্পেইন সম্পর্কে

আর ছোট ছোট শিশুরা? তারা কোরআন শিখতে চায়। হিফজ করতে চায়। দ্বীনি ও নৈতিক শিক্ষায় বড় হতে চায়। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত ও নিরাপদ একটি শিক্ষার স্থান। তবুও মানুষ স্বপ্ন দেখা থামায়নি। ❤️ আলহামদুলিল্লাহ, এলাকাবাসী প্রায় ৭৫ শতক জমি প্রস্তুত করেছেন—একটি সুন্দর, নিরাপদ মসজিদ ও কোরআন শিক্ষার কেন্দ্র গড়ে তোলার আশায়। জমি আছে। স্বপ্ন আছে। মানুষের ভালোবাসা আছে। শুধু নেই নির্মাণ শুরু করার মতো পর্যাপ্ত অর্থ। ভাবুন—একদিন সেই জমিতে একটি শিশু কোরআন হাতে বসে আছে। একজন বাবা নিশ্চিন্ত মনে তার সন্তানকে দ্বীনি শিক্ষা নিতে দেখছেন। একজন বৃদ্ধ নিরাপদ মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হয়তো সেই দিনের শুরু হতে পারে আপনার ছোট্ট একটি সহযোগিতা দিয়ে। আপনার দেওয়া একটি ইট হয়তো মসজিদের একটি দেয়ালে যুক্ত হবে। আপনার সামান্য দান হয়তো একটি শিশুর কোরআন শেখার পথ খুলে দেবে। 🕌 আসুন, একটি মসজিদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে দাঁড়াই। 🌿 আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি প্রজন্মের জন্য কোরআনের আলোর দরজা।

ডকুমেন্টস

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Social Service

অসহায় মা আর কতদিন বৃষ্টিতে ভিজে নামাজ পড়বেন?

এই মায়ের ঘরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে— বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, ঘরের ছাদ ও দেয়াল ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সঠিকভাবে নামাজ আদায় করতেও পারছেন না, নিরাপদে রাত কাটানো তো দূরের কথা।

৳10

<1%
লক্ষ্য ৳20,0001
দান করুন
Social Service

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।

লক্ষ্য ৳1,900,000

প্রথম দাতা হোন

দান করুন
Social Service

ঘূর্ণিঝড় মোখার আঘাতে গৃহহীন মসজিদের খাদেম সাহেবকে বাড়ি নির্মাণে সাহায্য করুন

মোহাম্মদ হারুন রশীদ—একজন পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি গত ১০ বছর ধরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন। হাজারো মুসল্লিদের সেবা করার পেছনে তিনি প্রতিনিয়ত নীরবে কাজ করে যাচ্ছেন।

৳70

<1%
লক্ষ্য ৳100,0002
দান করুন