ঘূর্ণিঝড় মোখার আঘাতে গৃহহীন মসজিদের খাদেম সাহেবকে বাড়ি নির্মাণে সাহায্য করুন

Social Serviceযাচাই ও অনুমোদিতশুরু ২৯ ডিসে, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100013
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

মোহাম্মদ হারুন রশীদ—একজন পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি গত ১০ বছর ধরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন। হাজারো মুসল্লিদের সেবা করার পেছনে তিনি প্রতিনিয়ত নীরবে কাজ করে যাচ্ছেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে

মোহাম্মদ হারুন রশীদ—একজন পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি গত ১০ বছর ধরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন। হাজারো মুসল্লিদের সেবা করার পেছনে তিনি প্রতিনিয়ত নীরবে কাজ করে যাচ্ছেন। কিন্তু আজ এই নিবেদিত সেবক নিজেই গভীর সংকটে পড়েছেন। ঘূর্ণিঝড় মোখা ধ্বংস করে দিয়েছে তাঁর বসতবাড়ি, ২০২৪ সালের ২৫ মে, ঘূর্ণিঝড় "মোখা" বাংলাদেশের উপকূলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এর আঘাতে মোহাম্মদ হারুনের বরিশালের বরগুনা জেলায় অবস্থিত বাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমানে তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছে এবং অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। একজন নিম্ন আয়ের কর্মচারী হিসেবে, হারুন রশীদ তাঁর পরিবারের দৈনন্দিন খরচই কোনোরকমে চালাতে পারেন। তাঁর নিজের বাড়ি পুনর্নির্মাণ করা সম্পূর্ণরূপে অসম্ভব। বর্ষার এই কঠিন সময়ে তাঁর পরিবার চরম দুর্দশার মধ্যে রয়েছে। আপনার সাহায্যই তাঁদের জীবনে আলোর সঞ্চার করতে পারে। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে হারুন রশীদ এবং তাঁর পরিবারের জন্য একটি নিরাপদ এবং টেকসই বাড়ি নির্মাণ করতে চাই। প্রতিটি অনুদান, যত ছোটই হোক না কেন, এই পরিবারটির জন্য নতুন জীবনের আশীর্বাদ হিসেবে কাজ করবে। এটি আমাদের সুযোগ একজন সেবকের পাশে দাঁড়ানোর এবং তাঁর পরিবারের জন্য নিরাপত্তা ও মর্যাদার ব্যবস্থা করার। এই ক্যাম্পেইনটি আপনার বন্ধু, পরিবার এবং নেটওয়ার্কে শেয়ার করুন। আমরা একসঙ্গে হারুনের পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Social Service

বহুল কাঙ্কিত স্বপ্নের মসজিদ বাস্তবায়নে এগিয়ে আসুন

আপনার ক্ষুদ্র সহযোগীতায় হতে পারে একটি স্বপ্নের মসজিদ নির্মানের পাথেয়..... পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া, দক্ষিণ হরিদেবপুর—একটি প্রত্যন্ত এলাকা। প্রতিদিন ভোর হলে আজানের শব্দে ঘুম ভাঙে মানুষের। কিন্তু যে মসজিদে তারা নামাজ পড়েন, সেই টিনশেড মসজিদটি আজ জীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে, ভবিষ্যতে এটি ব্যবহার করা কতটা নিরাপদ—সেটিও উদ্বেগের বিষয়।

৳18

<1%
লক্ষ্য ৳1,500,0001
দান করুন
Social Service

অসহায় মা আর কতদিন বৃষ্টিতে ভিজে নামাজ পড়বেন?

এই মায়ের ঘরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে— বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, ঘরের ছাদ ও দেয়াল ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সঠিকভাবে নামাজ আদায় করতেও পারছেন না, নিরাপদে রাত কাটানো তো দূরের কথা।

৳10

<1%
লক্ষ্য ৳20,0001
দান করুন
Social Service

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।

লক্ষ্য ৳1,900,000

প্রথম দাতা হোন

দান করুন