চট্টগ্রামে বিনামূল্যের কবরস্থান স্থাপনের মহতী উদ্যোগ

Social Serviceযাচাই ও অনুমোদিতশুরু ২৬ ডিসে, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100012
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহু জায়গায় বিশেষ করে ভাড়াটিয়া কেউ মারা গেলে সামান্য একটু ক্ববরের জায়গা পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার মূল্যও আকাশচুম্বী। আমাদের মুসলিম ভাই-বোনের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম যৌথভাবে নিয়েছে এক দারুণ উদ্যোগ "বিনামূল্যের ক্ববরস্থান"। যেখানে সকলের জন্য বিনামূল্যে ক্ববরের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ!

এই ক্যাম্পেইন সম্পর্কে

এ প্রকল্পের জন্য ইতোমধ্যে খোলা হয়েছে "Alhaj Shamsul Hoque Foundation CFC Charity Koborsthan" নামে যৌথস্বাক্ষরে পরিচালিত এক ব্যংক একাউন্ট। এ মহতী প্রকল্পে সাদকায়ে জারিয়ার অংশ নিতে চাইলে চট্টগ্রামে বা শহরতলীতে যে কোন ব্যক্তি বা সংস্থা উপযুক্ত জায়গা দান করতে পারেন। অথবা কেউ স্বল্পমূল্যে বা ন্যায্যমূল্যে বিক্রি করতে নি:সংকোচে যোগাযোগ করতে পারেন। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ চাইলে সরকারি কোন খাস জায়গা/ পরিত্যাক্ত ভূমি দান করে নগরবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ভূমি ডেভেলপমেন্ট ও অন্যান্য কার্যাদি ফাউন্ডেশন করবে, ইনশাআল্লাহ। এ সংক্রান্ত বিষয়ে অনুগ্রহ করে ফাউন্ডেশনের প্রতিনিধির সাথে 01841040544 নম্বরে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Social Service

বহুল কাঙ্কিত স্বপ্নের মসজিদ বাস্তবায়নে এগিয়ে আসুন

আপনার ক্ষুদ্র সহযোগীতায় হতে পারে একটি স্বপ্নের মসজিদ নির্মানের পাথেয়..... পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া, দক্ষিণ হরিদেবপুর—একটি প্রত্যন্ত এলাকা। প্রতিদিন ভোর হলে আজানের শব্দে ঘুম ভাঙে মানুষের। কিন্তু যে মসজিদে তারা নামাজ পড়েন, সেই টিনশেড মসজিদটি আজ জীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে, ভবিষ্যতে এটি ব্যবহার করা কতটা নিরাপদ—সেটিও উদ্বেগের বিষয়।

৳18

<1%
লক্ষ্য ৳1,500,0001
দান করুন
Social Service

অসহায় মা আর কতদিন বৃষ্টিতে ভিজে নামাজ পড়বেন?

এই মায়ের ঘরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে— বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, ঘরের ছাদ ও দেয়াল ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সঠিকভাবে নামাজ আদায় করতেও পারছেন না, নিরাপদে রাত কাটানো তো দূরের কথা।

৳10

<1%
লক্ষ্য ৳20,0001
দান করুন
Social Service

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।

লক্ষ্য ৳1,900,000

প্রথম দাতা হোন

দান করুন