প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!

Social Serviceযাচাই ও অনুমোদিতশুরু ১২ আগ, ২০২৫ক্যাম্পেইন আইডি CT-100033
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে

রোগীর স্বজনদের কষ্ট কমাতে হাসপাতালে প্রতিটি ফ্লোরে পানি সরবরাহের লাইন স্থাপন করা হয়েছে, যাতে তাদের নিচে নেমে পানি আনতে না হয়। এই আধুনিক প্ল্যান্ট প্রতি ঘণ্টায় ২,০০০ লিটার পানি রিফাইন ও সরবরাহ করতে সক্ষম। এর জন্য স্টিল ফ্রেমের স্ট্রাকচার, রক্ষণাবেক্ষণ এবং একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীর বেতনসহ বছরে প্রায় ১৯ লাখ টাকা ব্যয় হয়। ফাউন্ডেশনের লক্ষ্য, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে এমন সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা, যাতে প্রত্যেক মানুষ সহজেই বিশুদ্ধ পানির সুবিধা পান। এই লক্ষ্য পূরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ASH Foundation। যে কেউ চাইলে এই মহৎ কাজে দান করতে পারেন, যাতে আরও অনেক সরকারি হাসপাতাল ও অসংখ্য মানুষের কাছে বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Social Service

বহুল কাঙ্কিত স্বপ্নের মসজিদ বাস্তবায়নে এগিয়ে আসুন

আপনার ক্ষুদ্র সহযোগীতায় হতে পারে একটি স্বপ্নের মসজিদ নির্মানের পাথেয়..... পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া, দক্ষিণ হরিদেবপুর—একটি প্রত্যন্ত এলাকা। প্রতিদিন ভোর হলে আজানের শব্দে ঘুম ভাঙে মানুষের। কিন্তু যে মসজিদে তারা নামাজ পড়েন, সেই টিনশেড মসজিদটি আজ জীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে, ভবিষ্যতে এটি ব্যবহার করা কতটা নিরাপদ—সেটিও উদ্বেগের বিষয়।

৳18

<1%
লক্ষ্য ৳1,500,0001
দান করুন
Social Service

অসহায় মা আর কতদিন বৃষ্টিতে ভিজে নামাজ পড়বেন?

এই মায়ের ঘরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে— বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, ঘরের ছাদ ও দেয়াল ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সঠিকভাবে নামাজ আদায় করতেও পারছেন না, নিরাপদে রাত কাটানো তো দূরের কথা।

৳10

<1%
লক্ষ্য ৳20,0001
দান করুন
Social Service

ঘূর্ণিঝড় মোখার আঘাতে গৃহহীন মসজিদের খাদেম সাহেবকে বাড়ি নির্মাণে সাহায্য করুন

মোহাম্মদ হারুন রশীদ—একজন পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি গত ১০ বছর ধরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন। হাজারো মুসল্লিদের সেবা করার পেছনে তিনি প্রতিনিয়ত নীরবে কাজ করে যাচ্ছেন।

৳70

<1%
লক্ষ্য ৳100,0002
দান করুন