শহীদ পরিবারের জন্য ১ কোটি টাকার উদ্যোগ

Social Serviceযাচাই ও অনুমোদিতশুরু ২৮ নভে, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100008
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সংকল্প করেছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই।

এই ক্যাম্পেইন সম্পর্কে

শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সংকল্প করেছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। শহীদ সাইফুল ইসলামের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু করছি। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় আপনাদের উপহার নিয়ে এগিয়ে আসুন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং আমাদের ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইনশাআল্লাহ!
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Social Service

বহুল কাঙ্কিত স্বপ্নের মসজিদ বাস্তবায়নে এগিয়ে আসুন

আপনার ক্ষুদ্র সহযোগীতায় হতে পারে একটি স্বপ্নের মসজিদ নির্মানের পাথেয়..... পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া, দক্ষিণ হরিদেবপুর—একটি প্রত্যন্ত এলাকা। প্রতিদিন ভোর হলে আজানের শব্দে ঘুম ভাঙে মানুষের। কিন্তু যে মসজিদে তারা নামাজ পড়েন, সেই টিনশেড মসজিদটি আজ জীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে, ভবিষ্যতে এটি ব্যবহার করা কতটা নিরাপদ—সেটিও উদ্বেগের বিষয়।

৳18

<1%
লক্ষ্য ৳1,500,0001
দান করুন
Social Service

অসহায় মা আর কতদিন বৃষ্টিতে ভিজে নামাজ পড়বেন?

এই মায়ের ঘরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে— বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, ঘরের ছাদ ও দেয়াল ভেঙে পড়ার মতো হয়ে গেছে। এমন অবস্থায় তিনি সঠিকভাবে নামাজ আদায় করতেও পারছেন না, নিরাপদে রাত কাটানো তো দূরের কথা।

৳10

<1%
লক্ষ্য ৳20,0001
দান করুন
Social Service

প্রতিটি হাসপাতালে বিনামূল্যে "বিশুদ্ধ পানির প্ল্যান্ট" স্থাপনের স্বপ্ন!

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) চট্টগ্রাম মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চালু করেছে। ফাউন্ডেশনের স্থাপিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানি পান করছেন।

লক্ষ্য ৳1,900,000

প্রথম দাতা হোন

দান করুন