আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২২ সেপ, ২০২৬ক্যাম্পেইন আইডি CT-100049
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • সরেজমিন যাচাই চলছে

    1 জন স্বেচ্ছাসেবক নিযুক্ত

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

এই ক্যাম্পেইন সম্পর্কে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে নিয়মিত অ্যালবুমিন ইনজেকশনসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছে। পেটের পানি অপসারণসহ বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও ধার-দেনা ও কিস্তির মাধ্যমে তাঁরা মায়ের চিকিৎসা চালিয়ে গেছেন। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়, ধার-দেনা এবং কিস্তির বোঝায় পরিবারটি এখন আর্থিকভাবে অসহায়। প্রয়োজনীয় অর্থের অভাবে জরুরি চিকিৎসা করানো তাঁদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আসুন, একজন মায়ের চিকিৎসার এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়াই। হয়তো আপনার ছোট্ট সহায়তাই তাঁকে আবার সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার পথে একটি বড় পদক্ষেপ হবে।

ডকুমেন্টস

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

“একজন মায়ের বাঁচার আকুতি”

আমার মা Portal Hypertension (পোর্টাল হাইপারটেনশন)-এর মতো গুরুতর রোগের সঙ্গে লড়াই করছেন। তাঁর নিয়মিত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা প্রয়োজন, কিন্তু প্রতিদিনই তাঁর স্বাস্থ্য নিয়ে আমরা গভীর দুশ্চিন্তায় থাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসার ক্রমবর্ধমান খরচ বহন করতে পারছি না। মায়ের জীবন বাঁচাতে এবং তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে আমাদের আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

লক্ষ্য ৳350,000

প্রথম দাতা হোন

দান করুন