একটি নিষ্পাপ প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ২৭ অক্টো, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100005
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • সরেজমিন যাচাই চলছে

    1 জন স্বেচ্ছাসেবক নিযুক্ত

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

২ মাসের শিশু মরিয়মের হার্টে দুটি ছিদ্র রয়েছে, হার্টের পজিশন ঠিক নেই, ব্লাড সার্কুলেশনের একটি নল সংকুচিত হয়ে আছে এ কারণে ঠিকমতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এর পাশাপাশি বর্তমানে মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার নিউমোনিয়া। বাচ্চার বয়স দুই মাস,ওজন ৩ কেজি। মরিয়মের ওপেনহার্ট সার্জারির প্রয়োজন।

এই ক্যাম্পেইন সম্পর্কে

বর্তমানে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাত দিন ধরে ভর্তি আছে এখানে এখন পর্যন্ত সর্বমোট ২১০০০ টাকা খরচ হয়েছে। যার যোগান এসেছে ওনাদের ফ্যামিলি মেম্বারদের সহযোগিতায়। বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করতে হলে সর্বসাকুল্যে ৫-৬ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এখানে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে বাংলাদেশে বাচ্চার ওজন ১০ কেজি হওয়ার পূর্বে কোন ডাক্তার ঝুঁকি নিতে চায় না এজন্য বাচ্চার দেশের বাহিরে চিকিৎসা প্রয়োজন। সেখানে ভারতে চিকিৎসা নিলে সর্বসাকুল্যে ৭-৮ লাখ টাকা খরচ হতে পারে। পরিবারের অবস্থা শোচনীয় হওয়ায় এতগুলো টাকা যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই মরিয়মকে বাঁচাতে আমাদের ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দিই।আমাদের ভালোবাসায় হাসি ফুটতে পারে মরিয়মের মুখে।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন