আসুন, ২০ বছর বয়সী মুনতাসিরের জীবন বাঁচাতে এগিয়ে আসি!

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ১৭ নভে, ২০২৬ক্যাম্পেইন আইডি #55

আসুন, ২০ বছর বয়সী মুনতাসিরের জীবন বাঁচাতে এগিয়ে আসি!

মাত্র ২০ বছর বয়স! যে বয়সে একজন তরুণের স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারকে ভালো রাখার এবং সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার, সেই বয়সেই মুনতাসির আজ জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি। মরণব্যাধি ব্লাড ক্যানসার (রক্তের ক্যানসার) কেড়ে নিতে বসেছে তার স্বাভাবিক জীবন, স্বপ্ন আর বেঁচে থাকার আনন্দ।

মুনতাসির একজন প্রাণবন্ত ও কর্মঠ তরুণ। পরিবারের সঙ্গে বসবাস করে মোবাইল ফোন মেরামতের কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতেন। নিজের পরিশ্রমে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু হঠাৎ করেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন।

একদিকে হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে মুনতাসির, অন্যদিকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। প্রিয় বন্ধুকে বাঁচানোর আশায় তার বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে।

আজ মুনতাসিরের প্রয়োজন আমাদের সম্মিলিত ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা।

আপনার সামান্য অনুদানও হতে পারে মুনতাসিরের বেঁচে থাকার নতুন আশার আলো। আপনার দেওয়া প্রতিটি টাকা তার চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। আর্থিক সংকট যেন এই তরুণের বেঁচে থাকার স্বপ্নকে থামিয়ে দিতে না পারে।

আমরা বিশ্বাস করি, মানুষের জন্য মানুষের ভালোবাসা ও সহযোগিতাই পারে কঠিন সময়েও আশার আলো জ্বালাতে।

আপনার একটু সহযোগিতাই বাঁচাতে পারে একটি প্রাণ!

আজই অনুদান দিন। আপনার সহযোগিতায় বেঁচে থাকার স্বপ্ন দেখুক মুনতাসির।

❤️ একটি অনুদান, একটি নতুন আশা, একটি জীবন বাঁচানোর সম্ভাবনা।

শেয়ার করা যতটা ভাবছেন, তার চেয়েও বেশি কাজে লাগে

প্রতিটি শেয়ার নতুন একজন দাতা আনতে পারে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করুন, কিংবা বন্ধুকে পাঠান।

২ জন এটি শেয়ার করেছেন

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

একজন অসহায় মায়ের জীবন বাচাতে এগিয়ে আসুন !!

আসুন, মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে মনোয়ারা বেগমের লড়াইয়ে পাশে দাঁড়াই। আপনার সহযোগিতাই হতে পারে তাঁর বেঁচে থাকার নতুন আশার আলো! পেটের ক্যানসারে আক্রান্ত মনোয়ারা বেগম আজ এক কঠিন ও যন্ত্রণাদায়ক জীবনযুদ্ধের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালে অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর জীবনে শুরু হয় হাসপাতাল, চিকিৎসা আর অনিশ্চয়তার এক দীর্ঘ অধ্যায়। প্রতিটি দিন যেন তাঁর জন্য নতুন এক সংগ্রাম।

৳100

<1%
লক্ষ্য ৳90,0001
দান করুন
Treatment (চিকিৎসা)

একজন অসহায় স্তন ক্যানসারে আক্রান্ত বোনের জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

৩১ বছর বয়সী হাসিনা স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন, কিন্তু চিকিৎসার খরচ আর চালাতে পারছেন না। তাঁর চিকিৎসা চালিয়ে যেতে ২,০০,০০০ টাকা তুলতে আমাদের সাথে যোগ দিন।

৳136,275

68%
লক্ষ্য ৳200,000240
দান করুন