Treatment (চিকিৎসা)একজন অসহায় মায়ের জীবন বাচাতে এগিয়ে আসুন !!
আসুন, মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে মনোয়ারা বেগমের লড়াইয়ে পাশে দাঁড়াই। আপনার সহযোগিতাই হতে পারে তাঁর বেঁচে থাকার নতুন আশার আলো! পেটের ক্যানসারে আক্রান্ত মনোয়ারা বেগম আজ এক কঠিন ও যন্ত্রণাদায়ক জীবনযুদ্ধের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালে অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর জীবনে শুরু হয় হাসপাতাল, চিকিৎসা আর অনিশ্চয়তার এক দীর্ঘ অধ্যায়। প্রতিটি দিন যেন তাঁর জন্য নতুন এক সংগ্রাম।



