একজন অসহায় মায়ের জীবন বাচাতে এগিয়ে আসুন !!

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ১৭ নভে, ২০২৬ক্যাম্পেইন আইডি #56

আসুন, মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে মনোয়ারা বেগমের লড়াইয়ে পাশে দাঁড়াই। আপনার সহযোগিতাই হতে পারে তাঁর বেঁচে থাকার নতুন আশার আলো! পেটের ক্যানসারে আক্রান্ত মনোয়ারা বেগম আজ এক কঠিন ও যন্ত্রণাদায়ক জীবনযুদ্ধের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালে অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর জীবনে শুরু হয় হাসপাতাল, চিকিৎসা আর অনিশ্চয়তার এক দীর্ঘ অধ্যায়। প্রতিটি দিন যেন তাঁর জন্য নতুন এক সংগ্রাম।

প্রাথমিকভাবে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হয়নি। বাধ্য হয়েই মাঝপথে বন্ধ হয়ে যায় তাঁর চিকিৎসা। অথচ ক্যানসারের মতো কঠিন রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে নিয়মিত চিকিৎসা কতটা জরুরি, তা বলার অপেক্ষা রাখে না।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও শুরু হয় তাঁর চিকিৎসা। ইতোমধ্যে তিনি দুটি কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, মোট প্রায় ছয়টি কেমোথেরাপি সেশন প্রয়োজন। অর্থাৎ, সুস্থতার আশায় তাঁর লড়াই এখনো অনেকটা বাকি।

কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। পরিবারের আর্থিক অবস্থা এতটাই অসচ্ছল যে, বাকি কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে জরুরিভাবে প্রয়োজন ৯০,০০০ (নব্বই হাজার) টাকা।

আজ মনোয়ারা বেগমের শুধু চিকিৎসাই নয়, প্রয়োজন আমাদের ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিক সহযোগিতা।

আমরা সমাজের হৃদয়বান মানুষ, দানশীল ব্যক্তি, মানবিক সংগঠন ও সামর্থ্যবান সবার কাছে বিনীতভাবে সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনার সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার পথকে সহজ করে দিতে পারে। আপনার একটি ছোট অনুদান হয়তো তাঁর জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন করে বাঁচার স্বপ্ন ও আশার আলো।

আর্থিক সংকট যেন মনোয়ারা বেগমের চিকিৎসার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আসুন, আমরা সবাই মিলে তাঁর পাশে দাঁড়াই। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই এগিয়ে আসি। কারণ মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় মানবিক পরিচয়।

আপনার একটু সহযোগিতাই হতে পারে তাঁর বেঁচে থাকার নতুন আশার আলো!

আজই অনুদান দিন — মনোয়ারা বেগমের চিকিৎসা অব্যাহত রাখতে আপনার মানবিক হাতটি বাড়িয়ে দিন।

❤️ আপনার অনুদান, তাঁর আশা। আপনার সহমর্মিতা, তাঁর বেঁচে থাকার অনুপ্রেরণা।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

শেয়ার করা যতটা ভাবছেন, তার চেয়েও বেশি কাজে লাগে

প্রতিটি শেয়ার নতুন একজন দাতা আনতে পারে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করুন, কিংবা বন্ধুকে পাঠান।

৫ জন এটি শেয়ার করেছেন

সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

একজন অসহায় স্তন ক্যানসারে আক্রান্ত বোনের জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

৩১ বছর বয়সী হাসিনা স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন, কিন্তু চিকিৎসার খরচ আর চালাতে পারছেন না। তাঁর চিকিৎসা চালিয়ে যেতে ২,০০,০০০ টাকা তুলতে আমাদের সাথে যোগ দিন।

৳136,275

68%
লক্ষ্য ৳200,000240
দান করুন