একটি জীবন বাঁচাতে আপনার হৃদয়ের উষ্ণতা প্রয়োজন

Treatment (চিকিৎসা)যাচাই ও অনুমোদিতশুরু ৪ ডিসে, ২০২৪ক্যাম্পেইন আইডি CT-100009
  • যাচাই ও অনুমোদিত

    প্রকাশের আগে helpNhelper টিম যাচাই করেছে

  • প্রতিটি টাকার হিসাব

    প্রতিটি দান এই ক্যাম্পেইনের হিসাবে লিপিবদ্ধ হয়

  • নিরাপদ পেমেন্ট

    SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন

আমরা তার অন্তত এক বছরের চিকিৎসার খরচ জোগানোর জন্য একটি তহবিল গঠন করতে চাই। আপনার একটু সহানুভূতি এবং আর্থিক সাহায্য এই পরিবারটির জন্য নতুন জীবনের আশা বয়ে আনতে পারে।

এই ক্যাম্পেইন সম্পর্কে

আপনাদের কাছে আমার হৃদয়ের গভীর থেকে একটি আবেদন নিয়ে এসেছি। আমাদের একজন ভাই ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াই করছেন। প্রতি মাসে কেমোথেরাপি, রক্তদান ও নিয়মিত ওষুধ সেবনই তার জীবনের প্রদীপ জ্বালিয়ে রাখার একমাত্র উপায়। কিন্তু এই চিকিৎসার খরচ প্রতিমাসে প্রায় ২০,০০০/- টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে উঠেছে। তার বড় সন্তান মাসে মাত্র ১২,০০০/- টাকা আয় করে, যা দিয়ে সংসার ও চিকিৎসার খরচ চালানো রীতিমতো অসম্ভব। পরিবারের আর কোনো আয়ের উৎস নেই। চিকিৎসকদের মতে, এই চিকিৎসা অব্যাহত রাখলে তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে, আমরা তার অন্তত এক বছরের চিকিৎসার খরচ জোগানোর জন্য একটি তহবিল গঠন করতে চাই। আপনার একটু সহানুভূতি এবং আর্থিক সাহায্য এই পরিবারটির জন্য নতুন জীবনের আশা বয়ে আনতে পারে।
সাহায্য চালিয়ে যান

আরও যেসব ক্যাম্পেইনে পাশে দাঁড়াতে পারেন

সব ক্যাম্পেইন দেখুন
Treatment (চিকিৎসা)

আপনার আন্তরিক সহযোগিতা একজন শিক্ষককে নতুন আশার আলো দেখাতে পারে

একজন শিক্ষককে জীবনযুদ্ধে জয়ী হতে সহায়তা করুন চট্টগ্রামের ৪৬ বছর বয়সী ইংরেজি শিক্ষক মুনতাসির তারিক বর্তমানে বেশ কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হেপাটাইটিস সি, আর্লি ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং পিত্তথলিতে একাধিক পাথরে আক্রান্ত।

লক্ষ্য ৳200,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

আপনার একটু সহায়তায় হয়তো আবারও সন্তানের কাছে ফিরে আসবেন একজন মা

৪৯ বছর বয়সী নাজমা বেগম দীর্ঘ দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন। হঠাৎ তাঁর পেটে ও পায়ে পানি জমতে শুরু করলে পরিবার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে আসছে পরিবার এছাড়াও, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে এবং তাঁর দ্রুত অপারেশন করানো অত্যন্ত জরুরি

লক্ষ্য ৳120,000

প্রথম দাতা হোন

দান করুন
Treatment (চিকিৎসা)

‘‘একটু সহানুভূতি, একটু সহযোগিতা—বাঁচতে পারেন একজন মা’’

নূর জাহান, ৬২ বছর বয়সী একজন মা, আজ ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। তাঁর শরীরে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে প্রতিটি দিনই তাঁর এবং তাঁর পরিবারের জন্য এক নতুন সংগ্রাম। মাকে সুস্থ করে তোলার আশায় তাঁর পরিবার ইতোমধ্যে প্রায় ১২ লক্ষ টাকা চিকিৎসার পেছনে খরচ করেছে। নিজেদের সাধ্যমতো সবকিছু করার পর এখন তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।

লক্ষ্য ৳1,000,000

প্রথম দাতা হোন

দান করুন