শেরপুর কৃষক স্বাবলম্বী প্রকল্প

Relief (ত্রাণ)সম্পন্ন ১ সেপ্টেম্বর, ২০২৫
পরে
আগে
আগেপরে
তুলনা করতে টানুন

বন্যার পর নতুন স্বপ্নের বীজ! প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি—সাহস আর সহযোগিতার মাধ্যমে যেকোনো বিপর্যয় জয় করা সম্ভব। শেরপুরের ২১ জন বন্যাক্রান্ত কৃষকের মাঝে ধানের বীজ, সার, উন্নত মানের স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণের মাধ্যমে পাশে দাঁডিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

গল্প

প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসলই নয়, কৃষকের স্বপ্ন, আশা আর জীবিকার ভিত্তিও ভেঙে দেয়। তবুও আমরা বিশ্বাস করি—সাহস, সহমর্মিতা আর সম্মিলিত সহযোগিতার শক্তিতেই যেকোনো বিপর্যয় আবারও নতুন করে শুরু করা সম্ভব। শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২১ জন কৃষকের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন তাদের মাঝে বিতরণ করা হয়েছে ধানের বীজ, সার, উন্নতমানের স্প্রে মেশিন ও কীটনাশক, যেন তারা আবারও নিজেদের জমিতে ফিরে যেতে পারেন, নতুন করে স্বপ্ন বুনতে পারেন। এই সামান্য সহায়তাই তাদের জীবনে ফিরিয়ে আনুক সবুজের ছোঁয়া, মাঠে ফুটে উঠুক সোনালি ধানের শীষ, আর প্রতিটি পরিবারের মুখে ফিরে আসুক স্বস্তির হাসি ও নতুন আশার আলো।
সাহায্য চালিয়ে যান

পরবর্তী পরিবারের পাশে দাঁড়ান

এমন গল্পের শুরু হয় একটি দান দিয়ে। এই পরিবারগুলো তাদের পালার অপেক্ষায়।

সব ক্যাম্পেইন দেখুন

ছোট্ট আয়েশা মনি !! গলায় খাদ্যনালীর অপারেশন করতে প্রয়োজন ৫০ হাজার টাকা!

ছোট্ট আয়েশা মনির মুখে হাসি ফোটাতে প্রয়োজন মাত্র ৫০,০০০ টাকা! একটি শিশুর কাছে পৃথিবী মানেই হাসি, খেলা আর সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন।

৳1,000

2%
লক্ষ্য ৳50,0001
দান করুন
আমাদের কাজ

পরিবর্তনের আরও গল্প

সব গল্প দেখুন
পরে
Relief (ত্রাণ)১ সেপ, ২০২৫

চব্বিশের ভয়াবহ বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ প্রকল্প

শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।

পুরো গল্পটি পড়ুন
পরে
Relief (ত্রাণ)১ সেপ, ২০২৫

বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন

বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন।

পুরো গল্পটি পড়ুন
পরে
Relief (ত্রাণ)১ সেপ, ২০২৫

বন্যার্ত মানুষের জন্য তোষক, বালিশসামগ্রী বিতরণ কর্মসূচী

বন্যার্ত মানুষের জন্য লক্ষীপুর, নোয়াখালী, ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীসহ বিবিধ স্থানের প্রায় ২ হাজার মানুষের জন্য Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় বিতরণ করা হয় প্রয়োজনীয় বিছানা সামগ্রী। সরেজমিনে যাচাই-বাছাই করে পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য যাতে রয়েছে মানসম্মত তোষক, মাদুর, বালিশ, বেডশীট, গামছা ইত্যাদির বিশেষ প্যাকেজ।

পুরো গল্পটি পড়ুন